প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার তিন দিন পর একটি বাড়ির পানির ট্যাংক থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রাজধানীর দক্ষিণখান থেকে গতকাল সোমবার ফরহাদ (৮) নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফরহাদ থাকত গাজীপুরের কাপাসিয়ায়। তার বোন থাকে দক্ষিণখানের সৈয়দনগরে। গত শুক্রবার ফরহাদ তার বোনের বাড়িতে বেড়াতে আসে। এর পর থেকে সে নিখোঁজ ছিল। গতকাল বিকেলে ওই এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে দক্ষিণখান থানার পুলিশ। দক্ষিণখান থানার উপপরিদর্শক জুলহাস মিয়া জানান, শিশুটির লাশে পচন ধরেছে। তবে প্রাথমিকভাবে লাশে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে ট্যাংকে পড়ে মারা যায় ফরহাদ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক